গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের মাঝুখান এলাকায় রবিবার সকালে তারা মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
আটকরা হলেন- আকলিমা (৩০), তার মা মনোয়ারা বেগম (৬৫) ও ভাই মাজেদুল ইসলাম (৪০)।
নিহত তারা মিয়ার বাড়ি টাঙ্গাইলে। তিনি মাঝুখান এলাকা ভাড়া থেকে রাজমিস্ত্রির সহকারীর কাজ করত।
জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুল ইসলাম ও স্থানীরা জানান, তারা মিয়া আকলিমাদের বাড়িতে ভাড়া থাকতেন। প্রায় চার বছর আগে আকলিমার স্বামী মারা যান। আকলিমার সঙ্গে তারা মিয়ার অনৈতিক সম্পর্ক আছে এলাকায় প্রচার হয়। এ নিয়ে গ্রাম্য শালিসে গত চার মাস আগে তারা মিয়াকে ওই বাসা থেকে বের করে দেয়া হয়। এর জেরে তারা মিয়াকে আকলিমার স্বজনরা রবিবার সকালে তাদের বাড়িতে ডেকে আনে। একপর্যায়ে পিটুনি দেয়া হয় তাকে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া।
এসআই সফিকুল আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আকলিমাসহ তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ