আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি এবং পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন  সভাপতি বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল (অব.) এম এ সামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে এই বীর যোদ্ধার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 
 
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বাসস
 
ইত্তেফাক/ইউবি