মুকসুদপুরে ট্রাক চাপায় নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক চাপায় জলিল শিকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী নামক স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে।
 
নিহত জলিল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহেন্দ্রী গ্রামের মৃত আদেল উদ্দিনের ছেলে।
 
ভাংগা হাইওয়ে থানা পুলিশের এসআই আনোয়ার হোসেন বলেন, ফরিদপুরগামী একটি (ট্রাক-ঢাকা মেট্রো-ট-৭১৩০) রাগদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জলিল শিকদার (৭০) ও এছাহাক মোল্লাকে (৭৫) চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাদের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জলিল শিকদার সেখানে মারা যান।
 
ইত্তেফাক/বিএএফ