সাভারের ট্রাক চাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রজুফা আক্তার (২২)। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন নারী শ্রমিক। সোমবার সকালে তাদের মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রবিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় তিনজন নারী শ্রমিক একটি রিক্সায় করে বাড়ি ফিরছিলেন। এ সময় পিছন থেকে আসা দ্রুতগতির একটি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে সকালে চিকিৎসাধীন অবস্থায় রজুফার মৃত্যু হয়। নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/নূহু