চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটোলা এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আজমাইল হোসেন (১৯)। সে উপজেলার ধাইনগর ইউনিয়নের লাওঘাট্টা বিশ্বাসপাড়ার আবদুল গফুরের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই আইনুল হক জানান, ফেনসিডিল বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার সময় মোবারকপুর উপরটোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৫০ বোতল ফেনসিডিলসহ আজমাইলকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/নূহু