টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে কোস্টগার্ড ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সোমবার ভোররাত ৫টার দিকে টেকনাফের লম্বরীঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
 
টেকনাফ কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা টেকনাফ উপজেলার লম্বরীঘাট এলাকায় অভিযান চালান। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বস্তাভর্তি ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবা কোস্টগার্ড অফিসে রাখা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু