বানারীপাড়ায় হানিফ পরিবহন ও আলফা-মাহেন্দ্র’র সংঘর্ষে গুরুতর আহত সোহেল রানা মধু ফকির (৩৮) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে নয়টায় বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়ার বটতলা নামক স্থানে দূর্ঘটনায় আহত হওয়ার পর থেকে সোহেল রানা ওরফে মধু ফকিরকে ঢাকায় যাত্রাবাড়ি এলাকার ডেন্টা ক্লিনিকে লাইফ সার্পোটে রাখা হয়।
সোমবার রাত দুইটার দিকে চিকিত্সকরা তার লাইফ সার্পোট খুলে দেন। মঙ্গলবার সকালে তার লাশ বানারীপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাড়িতে নিয়ে আসলে সেখানে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ওই দিন বিকালে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এ দুর্ঘটনার পর হানিফ পরিবহনের ওই বাসটিকে আটক ও ঘাতক চালক আল আমিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
ইত্তেফাক/এএম