মিঠাপুকুরে জামায়াত নেতা গ্রেফতার

রংপুরের মিঠাপুকুরে উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ্ হাফিজুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের আল ফারুক ইনস্টিটিউট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, শাহ্ হাফিজুর রহমান আল ফারুক ইনস্টিটিউটের সামনে তার অনুসারীদের নিয়ে মহাসড়কে নাশকতার চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সময় অন্য সহযোগিতার পালিয়ে যায়। 
 
জামায়াত নেতা হাফিজুর রহমানের বিরুদ্ধে হত্যা, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, গাছ কাটা, যানবাহনে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলাসহ ৯টি মামলার রয়েছে। 
 
 
ইত্তেফাক/ইউবি