ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে এক স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে হরিপুর ও পীরগঞ্জ উপজেলায় তাদের মৃত্যু হয়।
 
নিহত রমিশা (৩৫) হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের গজ-ডুমডাঙ্গী গ্রামের শফিউদ্দিনের স্ত্রী, জায়েদ হাসান দিপু (৭) পীরগঞ্জ উপজেলার নারায়নপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নার্সারি শ্রেণির ছাত্র।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শয়ন কক্ষে জায়েদ হাসান দিপুকে বিষাক্ত সাপ কামড় দেয়। বাড়ির লোকজন রাতে দিপুকে প্রথমে ওঝা দ্বারা ঝাড় ফুক করায়। এতে কাজ না হলে মঙ্গলবার ভোর রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
 
অপরদিকে সোমবার রাতে রমিশা গোয়াল ঘরে ঢুকে গরুকে খাবার দিতে গেলে তাকে বিষাক্ত সাপ কামড় দেয়। পরে মঙ্গলবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় হরিপুর উপজেলা কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। 
 
ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ও হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ