রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

তীব্র তাপদাহে নাগরিক জীবন ওষ্ঠাগত। তাই বৃষ্টির অপেক্ষায় ছিল নগরবাসী। অবশেষে রাজধানীবাসী সেই স্বস্তির বৃষ্টির দেখা পেল। 
 
মঙ্গলবার দুপুরে আকাশে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে। সেই সঙ্গে বজ্রপাতের শব্দ শুনা যায়। এতে তাপদাহ কমলেও রাজধানীর সড়কের কোথা কোথাও যানজটের সৃষ্টি হয়।
 
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
এছাড়া রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ইত্তেফাক/জেডএইচ