জয়ে শেষ করল রূপগঞ্জ-দোলেশ্বর

স্পোর্টস রিপোর্টার

পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো লিজেন্ডস অব রূপগঞ্জকে। তবে জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করার স্বস্তি সঙ্গী হয়েছে দলটির। গতকাল মিরপুরে প্রাইম ব্যাংককে ৮৮ রানে হারিয়েছে রূপগঞ্জ। দিনের অপর ম্যাচে ফতুল্লায় মোহামেডানকে ৩ রানে পরাজিত করেছে প্রাইম দোলেশ্বর। মিরপুরে ওপেনার মোহাম্মদ নাঈমের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩২৭ রান করে রূপগঞ্জ। নাঈম ১৯টি চারে ১৩৬, মেহেদী মারুফ ৫৪, মুমিনুল ৫২ রান করেন। জবাবে ৪২.১ ওভারে ২৩৯ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। সেঞ্চুরিয়ান নাঈম ম্যাচসেরা হন। ফতুল্লায় দোলেশ্বর ৬ উইকেটে করেছিল ২৭৪ রান। ফরহাদ হোসেন ৮৯, সৈকত আলী ৬৫, সাইফ হাসান ৫৫ রান করেন। জবাবে ৯ উইকেটে ২৭১ রানের বেশি তুলতে পারেনি মোহামেডান। আশরাফুল ৭৬ রান করেন। দোলেশ্বরের ফরহাদ হোসেন ম্যাচসেরা হন।

সংক্ষিপ্ত স্কোর : রূপগঞ্জ : ৫০ ওভারে ৩২৭/৪ (মোহাম্মদ নাঈম ১৩৬, মেহেদী মারুফ ৫৪, মুমিনুল ৫২, নাঈম ২৪*, জাকের আলী ২৭, মুক্তার আলী ২২*; নাহিদুল ১/৫২)। প্রাইম ব্যাংক : ৪২.১ ওভারে ২৩৯ (নাহিদুল ৭৪, রুবেল মিয়া ৩৭, আরিফুল ৩৩, বিজয় ২৬, অলক কাপালি ২১; শহীদ ৪/২২, নাবিল সামাদ ২/৪১, মুক্তার আলী ২/৬২)। ফলাফল : রূপগঞ্জ ৮৮ রানে জয়ী

প্রাইম দোলেশ্বর : ৫০ ওভারে ২৭৪/৬ (ফরহাদ হোসেন ৮৯, সৈকত আলী ৬৫, সাইফ হাসান ৫৫, মার্শাল আইয়ুব ৩৮; শফিউল ২/৩৯)। মোহামেডান : ৫০ ওভারে ২৭১/৯ (আশরাফুল ৭৬, রাহাতুল ফেরদৌস ৩৭, নিহাদুজ্জাম ৩৫*, ইরফান শুক্কুর ২৬, রকিবুল ২২; তাইবুর ৩/৩৪, ফরহাদ রেজা ২/৫১, মাহমুদুল হাসান ২/৫৬) । ফলাফল : প্রাইম দোলেশ্বর ৩ রানে জয়ী