স্পোর্টস রিপোর্টার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০১৮-১৯ মৌসুমের শিরোপা জিতেছে কুমিল্লা হাই স্কুল। গতকাল রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম বিভাগের সেরা কুমিল্লা হাই স্কুল ৩ উইকেটে হারিয়েছে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে।
ফাইনালে আগে ব্যাট করে ১১১ রানে অল-আউট হয় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। দলের পক্ষে মাহফুজ সর্বোচ্চ ৩৫, রিফাত ১৬ ও আরাফাত ১২ রান করেন। সাব্বির আলম ও আতিকুর রহমান দুইটি করে উইকেট নেন। জবাবে ৭ উইকেটে ১১৪ রান তুলে জয় নিশ্চিত করে কুমিল্লা হাই স্কুল। আবু বকর ৪৯, আতিকুর অপরাজিত ১৬ রান করেন। মাহফুজ তিনটি, আরাফাত দুইটি করে উইকেট পান। ম্যাচ সেরার পুরস্কার পান টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণেই শিরোপা জেতা কুমিল্লা হাই স্কুলের আবু বকর। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন কুমিল্লা হাই স্কুলের সাব্বির আলম। তিনি ২৩৫ রান ও ২৬ উইকেট পান। টুর্নামেন্টের সেরা উইকেটশিকারীও তিনি।