সালভাদরের বিপক্ষে ব্রাজিলের বড় জয়

রিচার্লিসনের জোড়া গোলে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সালভাদরকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে এল সালভাদরকে ৫-০ গোলে হারিয়েছে তিতের শিষ্যরা।
 
চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। রিচার্লিসন প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। ১৬ মিনিটের মাথায় দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন রিচার্লিসন। ৩০তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান আরো বাড়ান বার্সেলোনা তারকা কুতিনহো। এই গোলে এসিস্ট করেন নেইমার।
 
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। এপর্যায়ে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোলটি করেন রিচার্লিসন। রিচার্লিসন এই ম্যাচেই প্রথম ব্রাজিলের প্রথম একাদশে নামার সুযোগ পান। ৯০ মিনিটের মাথায় পঞ্চম গোলটি করেন মারকুইনসহো।
 

ইত্তেফাক/এএম