ব্রাহ্মণবাড়িয়ায় তথ্যমেলা অনুষ্ঠিত

‘তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে দিনব্যাপী এ তথ্যমেলা অনুষ্ঠিত হয়।
 
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের সহযোগিতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এ আয়োজন করেন।
 
জেলা প্রশাসক রেজয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে তথ্য মেলার উদ্বোধন করেন।বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সাইদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।
 
ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি  জেসমিন খানমের সভাপতিত্বে বক্তৃতা করেন, ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, প্রধান শিক্ষিকা নাইমা জান্নাত, সনাক সদস্য কবি জয়দুল হোসেন, মোহাম্মদ আরজু, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু।
 
দিনব্যাপী তথ্যমেলায় কুইজ প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, তথ্যমেলার স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রাতিষ্ঠানিক তথ্য ভাণ্ডার উপস্থাপন ও প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
ইত্তেফাক/জেডএইচ