তালায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খলিলনগর

সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) খলিলনগর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত, তালা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বুধবার সকালে তালা সরকারি কলেজ মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 
 
খেলায় খলিলনগর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে তালা সদর ফুটবল একাদশকে পরাজিত করে। একমাত্র গোলটি করেন বিজয়ী দলের তুহিন। 
 
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ