কুমিল্লার চান্দিনায় নারী নির্যাতন-বাল্য বিবাহ-যৌতুক প্রথা-এসিড নিক্ষেপ ও মাদক বিরোধ জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিটি ওয়ার্ডে গণনাটক শুরু করেছে চান্দিনা পৌরসভা।
মঙ্গলবার রাত ৮টায় পৌরসভার ১নং ওয়ার্ড মহারং এলাকায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় ‘একতা গণনাটক দল’ এর পরিবেশনায় ‘রুখে দাড়াও’ শীর্ষক নাটকটি পরিবেশন করা হয়।
ওয়ার্ড কাউন্সিলর আকতার আহমেদ নাদিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মফিজুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিনোয়ারা বেগম, পৌর ছাত্রলীগ সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
ইত্তেফাক/জেডএইচ