বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল-ভটভটি মুখোমুখি সংঘর্ষে তিতাস (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আড়ানী-রুস্তমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
তিতাস একই উপজেলার পীরগাছা গ্রামের আব্দুস সালামের ছেলে ও তেথুলিয়া স্কুলের নবম শ্রেণির ছাত্র।
 
স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১২ টার সময় তিতাস তার বাবার মোটরসাইকেল নিয়ে রুস্তুমপুর গ্রামে এক বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার তার মৃত্যু হয়।
 
বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ