গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ট্রেনের ধাক্কায় আলম (৪৩) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গয়েশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আলম উপজেলার শহীদনগর গ্রামের বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সোয়া ৯টার দিকে ভ্যানচালিয়ে রেলক্রসিং পার হচ্ছিল আলম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়াগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আলমকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
 
স্থানীয় পাইথল ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান ঢালী জানান, দুর্ঘটনার পরই স্বজনরা মরদেহ নিয়ে গেছে।
 
ইত্তেফাক/বিএএফ