বলিউড পাড়ায় পারফেকশনিস্ট হিসেবে খ্যাতি আছে আমির খানের। মৃত্যুমুখী একজন টেকনিশিয়ানের জীবন বাঁচিয়ে পরিচয় দিলেন তিনি সত্যি একজন পারফেক্ট মানুষ। খবর জী নিউজের।
বলিউডে জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত সাউন্ড ইঞ্জিনিয়ার শাজিত কোয়েরিকে প্রাণে বাঁচান আমির খান৷ ‘দঙ্গল’ ছবিতে আমিরের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
হুট করে রাতে হার্ট অ্যাটাক হয় শাজিতের৷ তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তাকে চিকিৎসা করানোর জন্য কোন চিকিৎসকই এগিয়ে আসছিল না ওই হাসপাতালের।
উপায় না দেখে আমিরকে ফোন দেন শাজিতের পরিবার। ফোন পেয়ে হাজির হন আমির। ওই হাসপাতালের এমন অবস্থা দেখে থ বনে যান।
দেরি না করে শাজিতকে নিয়ে যান কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে৷ অনিল আম্বানির সঙ্গে কথা বলে এমারজেন্সিতে ভর্তি করান৷ শুরু হয় চিকিৎসা৷ বর্তমানে শাজিত সুস্থ আছেন।
এমন ঘটনায় আমিরের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অঙ্গন।
ইত্তেফাক/এসআর/নূহু