মিষ্টিতে তেলাপোকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নাটোরের সিংড়া পৌর শহরের গোডাউন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।
এ সময় মিষ্টিতে তেলাপোকা পাওয়ায় ইসলামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে মুসলিম হোটেলের মালিককে জরিমানা আদায় করা হয়েছে। ইসলামিয়া হোটেলের মালিককে (ইসাহাক আলী) ১০ হাজার এবং মুসলিম হোটেলের মালিককে (শাহীন আহমেদ) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত মিষ্টি ও খাবার প্রস্তুতের সরঞ্জাম নষ্ট করা হয় এবং খাদ্যে রাসায়নিক বস্তু মেশানো থেকে বিরত থাকতে কারখানার মালিকদের সতর্ক করে দেয়া হয়।
ইত্তেফাক/জেডএইচ