তরুণীকে কুপ্রস্তাব দিয়ে কারাগারে যুবক

কুড়িগ্রামের উলিপুরে ইভটিজিং করার অপরাধে মাসুদ রানা (২৪) নামের এক বখাটেকে এক মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম এ কারাদণ্ডের আদেশ দেন। 
 
জানা গেছে, বুধবার সকালে পৌরসভার রামদাস ধনীরাম তেতুলতলা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মাসুদ রানা ওই গ্রামের এক ব্যক্তির মেয়েকে তার কর্মস্থল থেকে আসার পথে পথরোধ করে কুপ্রস্তাব দেয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। 
 
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক মাসের কারাদণ্ড প্রদান করায় তাকে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ