অল্পের জন্য কারাবাস থেকে রক্ষা পেলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

একটুর জন্য জেলের ঘানি টানতে হল না ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে পড়েছিলেন ধরা। কারাবাস না হলেও গাড়ি চালাতে পারবেন না ২০ মাস। সঙ্গে গুণতে হচ্ছে ৫০ হাজার পাউন্ড।
 
গত ২৪ আগস্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন লরিস। ইংল্যান্ডে যতটা মদ খেয়ে গাড়ি চালানোর আইন আছে তার থেকে দ্বিগুণের বেশি পান করেছিলেন তিনি।
 
রাশিয়ার এবারের বিশ্বকাপে লরিসের হাতেই উঠেছিল বিশ্বকাপ। ৩১ বছর বয়সী এ গোলরক্ষক হয়ে উঠেন ফ্রান্সের জাতীয় নায়ক। বিশ্বের সেরা গোল রক্ষকদের মধ্যে জায়গা করে নেন নিজের।
 
বুধবার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানিতে হাজিরা দিয়েছিলেন লরিস। সেখানেই তার আইনজীবী লরিসের ক্ষমা প্রার্থনার কথা জানান। এই অপরাধের জন্য ছয় মাসের কারাবাস হতে পারতো প্রিমিয়ার লিগে টটেনহ্যামের গোলরক্ষক লরিসের। কিন্তু ভাগ্যক্রমে ততটা কড়া শাস্তি দেওয়া হয়নি।
 
ইত্তেফাক/এসআর/নূহু