দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুর সদর উপজেলার পল্লীতে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু। এতে অপর একজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নে গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত শাহাদাত হোসেন দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের শরস্বতীপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
 
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শাহাদাত একই এলাকার শরিফউদ্দীনের ছেলে তৈমুর হোসেন বাড়ির সামনে মাঠে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে শাহাদাত নিহত হন ও তৈমুর আহত হয়। তৈমুরকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম এর সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ