নরসিংদীতে কৃষক লীগ নেতার নির্বাচনী শোডাউন

নরসিংদী রায়পুরায় অর্ধশতাধিক প্রাইভেটকার ও দেড়শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনের মাধ্যমে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়েছেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোহাম্মদ সামছুল হক। তিনি নরসিংদী-৫ রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী।  
 
বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে গিয়ে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ সামছুল হক। বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এবং জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে। 
 
ইত্তেফাক/জেডএইচ