শরণখোলায় বজ্রপাতে নিহত ১

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে বিপুল হালদার (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হোগলপাতি গ্রামে এ ঘটনা ঘটে।
 
বিপুল হালদার উপজেলার হোগলপাতি গ্রামের বিমল হাওলাদারে ছেলে।
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার হোগলপাতি গ্রামের বাসিন্দা বিমল হাওলাদারে ছেলে কৃষক বিপুল হালদার বৃষ্টির মধ্যে তার গোয়াল ঘরে আশ্রয় নেয়। এ সময় গোয়াল ঘরের পাশে হঠাৎ বজ্রপাত হলে তিনি মারাত্মক আহত হন। পরে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
অপরদিকে, একই দিন দুপুরে উপজেলার দক্ষিণ রাজপুর গ্রামের মাঝের চর এলাকার বাসিন্দা কৃষক জাকির হোসেনের দুটি গরু বজ্রপাতে মারা যায়।
 
ইত্তেফাক/বিএএফ