বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বাদোখালী গ্রামের কাটাখাল খাল থেকে অজ্ঞাত এক তরুণীর (১৯) বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাতে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ধারণা, ধর্ষণের পর হত্যা করে লাশটি বস্তায় ভরে এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, কাটাখালের পানিতে একটা বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকার লোকজন। পুলিশ সেখানে গিয়ে বস্তাটি পানি থেকে তুলে এবং তা খুলে এক তরুণীর মরদেহ দেখতে পায়।
ইত্তেফাক/এএম