রোনালদো ম্যাজিকে পুঁজি বাজারেও চাঙ্গা জুভেন্টাস!

চলতি মৌসুমের শুরুতে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়ে হইচই ফেলে দিয়েছিল জুভেন্টাস। এরপর জার্সি বিক্রি করেই নাকি পর্তুগিজ সুপারস্টারকে কেনার খরচ ওঠে যায় ইতালি চ্যাম্পিয়নদের। এবার পুঁজিবাজারেও চমক দেখাল জুভেন্টাস। এর জন্য সেই রোনালদোকেই কৃতিত্ব দিচ্ছেন বিশ্লেষকরা।
 
স্প্যানিশ পত্রিকা মার্কার খবর অনুযায়ী ইতালির মিলান পুঁজি বাজারে জুভেন্টাসের শেয়ারের মূল্য বদ্ধি পেয়েছে ৬২ শতাংশ। শেয়ারের মূল্য অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জুভাদের শেয়ারের মূল্য এখন ১.৪৭ ইউরো। অথচ এর আগে ক্লাবের শেয়ারের সর্বোচ্চ মূল্য ওঠেছিল ১.৩২ ইউরো পর্যন্ত। সেটিও ২০০২ সালে।
 
মিলানের পুঁজিবাবার বিশেষজ্ঞরা বলছেন, আগামী সপ্তাহগুলোতে এই শেয়ারের মূল্য কত টাকায় দাঁড়ায় সেটাও এখন অনুমান করা কঠিন হয়ে গেছে। রোনালদোর ব্র্যান্ডই শেয়ারের মূল্যে প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
 
ইত্তেফাক/কেআই