ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামে বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে আমেনা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
 
আমেনা ওই গ্রামের ও ভাঙ্গা হাসপাতালের কর্মচারী রেজাউল ইসলামের মেয়ে। সকালে পরিবারের সদস্যদের চোখের আড়ালে আমেনা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটির মৃত উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি