কালিহাতীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে শুকুর মাহমুদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিকনা গ্রামের ছোট কুমরি বিলে এ ঘটনা ঘটে। শুকুর মাহমুদ একই গ্রামের তায়েজ আলীর ছেলে।
 
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার জানান,  দুপুরে সিকনা গ্রামের ছোট কুমরি বিলে কয়েকজন জেলে মাছ ধরতে যান। সেখানে বজ্রপাত হলে শুকুর মাহমুদের মৃত্যু হয়। এ সময় আরো তিনজন আহত হন। আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি