মতলবে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় গাজাসহ মো. রাজীব (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নারায়নপুর কালী বাড়ীর মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।
 
থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযান চলাকালে নারায়নপুর কালীবাড়ীর মন্দিরের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০০ গ্রাম গাজাসহ রাজীবকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/বিএএফ