নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

গোপালগঞ্জে মধুমতি বিলরুট ক্যানেলে গোসল করতে নেমে নিশান বৈরাগী (৭) নামে একটি শিশু নিখোঁজ হয়েছে। আজ সকাল ১০টার দিকে সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিশান ওই  গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।
 
উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল জানান, সকালে উলপুরের একদল শিশু মধুমতি বিলরুট ক্যানেলে গোসল করতে নামে। এ সময় নিশান ও প্রশান্ত নামে দুই শিশু পানিতে ডুবে যায়। খবর পেয়ে এলাকাবাসী নদীতে নেমে প্রশান্তকে জীবিত উদ্ধার করেন। কিন্তু তারা খুঁজে পায়নি নিশানকে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ইউপি চেয়ারম্যান।
 
ইত্তেফাক/নূহু