গাঁজা সেবন করে কারাগারে দুই যুবক

রাজশাহীর বাঘায় দুই মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ রায় প্রদান করেন। 
 
আদালত সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পাকুড়িয়ার মালিথাপাড়া গ্রামের লালচাঁন মিয়া ও আরিফুল ইসলাম সকাল সাড়ে ৬টার সময় সড়কঘাট এলাকায় গাঁজা সেবন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। 
 
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা অভিযুক্ত দুজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
 
ইত্তেফাক/জেডএইচ