ফকিরহাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ফকিরহাটের টাউন নওয়াপাড়া এলাকায় পুকুরের পানিতে পড়ে ছাদিয়া (৩) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সে বাহিরদীয়া ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ছালাহউদ্দিনের কন্যা। শিশুটি মায়ের সঙ্গে ঘটনাস্থালের পাশে নানাবাড়ি বেড়াতে এসে বৃহস্পতিবার সকালে সকলের অজান্তে পানিতে পড়ে যায়।
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করে বিকালে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ।
 
ইত্তেফাক/নূহু