কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শাহিন (৩০)। তিনি উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চর খিদিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। 
 
হাসপাতাল ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কাঁচা বাঁশের মাধ্যমে কাজ করতে গিয়ে শাহিন বিদ্যুৎস্পর্শে মারাত্মক আহত হন। পরে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/নূহু