মোবাইল ব্যাংকিংয়ে দিনে হাজার কোটি টাকা লেনদেন

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন হাজার কোটি টাকার মত লেনদেন হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। 
 
অর্থমন্ত্রী বলেন, মোবাইল ব্যাংকিংয়ের বর্তমান গ্রাহক প্রায় ৬ কোটি ৪০ লাখ। এর মধ্যে ৩ কোটি ৬ লাখ গ্রাহক সক্রিয়ভাবে লেনদেন করছেন। আর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে ৯৯৪ কোটি টাকা লেনদেন হচ্ছে।
 
সরকারি দলের এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ২০১৭-১৮ অর্থ বছরে ১৪ হাজার ৬১২ দশমিক ১৮ মিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্যের আশ্বাস পাওয়া যায়। এর মধ্যে পাওয়া গেছে ৬ হাজার ২৯০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।
 
ইত্তেফাক/জেডএইচ