বদরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

রংপুরের বদরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরশহরের শাহাপুর কালিমন্দির এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান,  ৫-৭ জন ডাকাত পৌরশহরের শাহাপুর কালিমন্দির এলাকার রবিন চন্দ্র কালিয়ার বাড়িতে প্রবেশ ডাকাতি করছিল। বিষয়টি পুলিশ জানতে পেরে বাড়িটি ঘিরে ফেলে। পরে ওই বাড়ির ভিতর থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- পৌরশহরের এসআর পাড়ার আ. সালেহ ছেলে মাসুদ রানা(২৮), বালুয়াভাটা রেলগেট এলাকার আনিছের ছেলে বেলাল হোসেন(২৪), শাহাপুর কালিমন্দির এলাকার দুলাল চন্দ্রের ছেলে রবিন চন্দ্র কালিয়া(২৪), গরুহাটি এলাকার মনছুর আলির ছেলে সুমন বাবু(১৯) ও সাহাপুর মাস্টারপাড়ার মফিজুল ইসলামের ছেলে রাশেদ রায়হান(১৯)। 
 
 
ইত্তেফাক/ইউবি