পীরগঞ্জে জেমি আখতার নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে ভেঙে দিলেন ইউএনও। বৃহস্পতিবার রাতে পৌর শহরের রঘুনাথপুর মুন্সিপাড়া মহল্লায় পাইলট স্কুলে ৮ম শ্রেণির ছাত্রী জেমির বিয়ে বন্ধ করে দেন ইউএনও এ ডব্লিউ এম রায়হান শাহ।
ভেন চালক জামাল উদ্দিন জানান, মেয়েকে বিয়ে করার জন্য বর যাত্রীও এসেছিল। বিয়ে বন্ধ করতে প্রশাসন আসছে জেনে বর যাত্রীরা যে যার মত পালায়। কিছুক্ষণের মধ্যে ইউএনও এসে বিয়ে ভেঙে দেন।
ইউএনও এডব্লিউএম রায়হান শাহ জানান, মেয়ের বাবা জামাল তার নাবালিকা মেয়ে বিয়ে দিতে আয়োজন করে। কিন্তু গোপনে জানতে পারি ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বিয়ে হচ্ছে। আমি গিয়ে ঐ নাবালিকার বিয়ে ভেঙে দেই। মেয়ের বাবা জামাল তার মেয়ে জেমিকে ১৮ বছরের আগে বিয়ে দেবে না বলে অঙ্গিকার নামা দিয়েছেন।
ইত্তেফাক/বিএএফ