স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী ১শ ৫ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার সদর উপজেলার পরিষদের মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে ১২ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিনের সভাপতিত্বে ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী, এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, এসো’র নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ