শাহজালাল বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আড়াই কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দর কার্গো শাখা থেকে জিপারের দুইটি কার্টুনের মধ্য থেকে এ সব স্বর্ণ জব্দ করা হয়।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে এসকিউ-৪৪৬ বিমানযোগে স্বর্ণ আসছে এবং তা জিপারের প্যাকেটে  লুকায়িতে অবস্থায় কার্গো শাখায় রয়েছে। 
 
ওই তথ্যের ভিত্তিতে দুইটি জিপার ভর্তি কার্টন থেকে এ স্বর্ণ পাওয়া যায়। তিনি  বলেন, জব্দ করা আড়াই কেজি স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। এ স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই