চট্টগ্রামের সদরঘাটে অস্ত্রসহ কামাল হোসেন রানা (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নগরীর দারোগাহাট হাটের মক্কা ট্রান্সপোর্ট এজেন্সির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কামালের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার শীলছড়ি এলাকায়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, গ্রেপ্তারের সময় কামালের কাছে একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়। তার বিরুদ্ধে নগরীর কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/বিএএফ