নতুন কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেপ্তার ২

একের পর এক নতুন নতুন পদ্ধতিতে ইয়াবা পাচার করছে মাদক ব্যবসায়ীরা। এবার আরও একটি নতুন পদ্ধতিতে ইয়াবা পাচার করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হাতে পড়ল দুইজন মাদক ব্যবসায়ী। শুক্রবার ভোরে চট্টগ্রামের স্টেশন রোড এলাকায় কুমিল্লাগামী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- মো. চঞ্চল (৩২) ও মো. আসমাউল (৩২)। তাদের বাড়ি মুন্সিগঞ্জে।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্টো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ ইত্তেফাককে জানান, চঞ্চল ও আসমাউল বাবুর্চি সেজে ইয়াবা পাচার করছিলো। তারা বিয়ে বাড়ির রান্নার কাজে ব্যবহৃত বড় আকারের চামচের হাতলের ভেতর ঢুকিয়ে এসব ইয়াবা ঢাকায় নিয়ে যাচ্ছিলো। চামচের পাইপ হাতলের ভেতর ইয়াবাগুলো লুকিয়ে মুখের দিকে ঝালাই করে দিয়েছিলো। তবে সুনির্দিষ্ট তথ্য পাওয়ায় গ্রেপ্তার করতে সুবিধা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ