ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাতে আজিজুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গাংগাইল ইউনিয়নের ধনারামা গ্রামের খোকন মিয়ার ছেলে। শুক্রবার সকালে জলাবিলে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকালে জলাবিলে মাছ ধরতে এসেছিল আজিজুল। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইত্তেফাক/নূহু