আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে প্রার্থী বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। আজ শুক্রবার তার পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনায় গণসংযোগ হয়েছে। শুক্রবার বিকালে শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা বাজারে গণসংযোগে মাঠে ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, অর্থ বিষয়ক সম্পাদক খোদাবক্স, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাস্টার,
সাবেক ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস, শার্শা উপজেলা আওয়ামী লীগের নেতা বদিয়ার তরফদার, অশোক কুমার ঘোষ, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, পুটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফফার সরদার, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান খান, গোগা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রভাষক ওমর ফারুক, বেনাপোল পৌর আওয়ামী লীগ নেতা আবু তাহের বাবলু, মোহাম্মাদ আলী খান, আসাদুজ্জামান আছাদ, আশাদুজ্জামান আশা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা জাকির হোসেন আলম উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম , দপ্তর সম্পাদক আরিফুর রহমান সহ শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ সাংস্কৃতিক ফোরাম ও ছাত্রলীগের নেতা কর্মীরা।
গোগা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রভাষক ওমর ফারুক বলেন, আজ শার্শার মানুষ জেগে উঠেছে। তারা আর মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না। বার বার শার্শার মানুষকে দলীয় নেতা কর্মীরা মিথ্যা আশ্বাস দিয়ে সংসদে গেছেন। কিন্তু এলাকার সাধারণ মানুষের জন্য চলাচলের রাস্তা ঘাটের কোন উন্নয়ন করেনি। আবার নির্বাচনের সময় ঐসব মৌসুমী নেতা কর্মীদের দেখা যায় ভোট চাইতে।
তিনি বলেন, এখানে উন্নয়ন হয়েছে মারামারি, দলীয় আভ্যন্তরীন কোন্দলের। আজ শার্শায় নিজ দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নেতারা বার বার হয়রানি করছে। আর দলে বিএনপি, জামাত থেকে আসা লোকদের মুল্যায়ন করছে তারা।
তিনি বলেন, মানুষ আর বোকার স্বর্গে বাস করছে না। তারা চায় নেতৃত্বের পরিবর্তন।
এ সময় নির্বাচনী গণসংযোগে মেয়র লিটনকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়ী করার জন্য আহবান জানান তিনি।
ইত্তেফাক/নূহু