বড়াইগ্রামে হিজবুত তওহিদের সদস্য সন্দেহে আটক ১৯

নাটোরের বড়াইগ্রামে হিজবুত তওহিদের সদস্য সন্দেহে তিন নারীসহ ১৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার নোটাবাড়িয়া গ্রাম তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন, উপজেলার নোটাবাড়িয়া গ্রামের সোহেল রানা (৩৬), জাহাঙ্গীর আলম (৩১), আব্দুস সালাম (৩৪),বনপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০), কালিকাপুর গ্রামের আব্দুস সবুর খান (৩৫), আগ্রাণ গ্রামের বাদশা মিয়া (৪৩), পাবনার চাটমোহর উপজেলার চকপাড়া গ্রামের আকরাম হোসেন (৩৫), সদর থানার চরগোবিন্দপুর গ্রামের রফিকুল ইসলাম (৩০), রাজশাহী জেলার রাজপাড়া থানার বিলশিমলা গ্রামের আসাদুজ্জামান (৪৬), মতিহার থানার শ্যামপুর গ্রামের রবিউল করিম (৪৩), বোয়ালীয়া থানার তালাইমারি গ্রামের তোতা মিয়া (৪৮), বগুড়া জেলার গাবতলী থানার জাহাঙ্গীর আলম (৫৩),  বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া গ্রামের বিপ্লব হোসেন (৩০) ও তার ভাই আব্দুর রাজ্জাক (২৭), সাজ্জাদ হোসেন (৩৩), ঝিনাইদহ জেলার মহেষপুর গ্রামের শামসুজ্জামান মিলন (৩৩), নরসিংদি জেলার সদর থানার পাথরপাড়া গ্রামের আফরোজা বেগম (৩৫), রাজশাহী জেলার চারঘাট থানার বালুদিয়ার গ্রামের লাভলী বেগম (৩৪) ও মেহেরপুর জেলার গাংনী থানার দেবীপুর গ্রামের বেনুর বেগম (৩৫)।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিটিং করার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা নিজেদের হিজবুত তওহিদ সদস্য বলে দাবি করেছেন।
 
ইত্তেফাক/ইউবি