মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২০

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গাংনী ও মুজিবনগর থানার ওসির নেতৃত্বে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
 
জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতার মামলায় মোনাখালি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জামায়াত নেতা সাইফুল ইসলাম, দারিয়াপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে জামায়াত নেতা আব্দুস সালাম ও গাংনী থানা পুলিশের দায়ের করা একটি মামলায় রাজাপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে বিএনপি নেতা ইউনুছ আলী রয়েছেন। এছাড়া অভিযান চালিয়ে জিআর, সিআর, মাদক ও নিয়মিত মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
 

ইত্তেফাক/এএম