সুন্দরবন থেকে চারটি অস্ত্র উদ্ধার

সুন্দরবন থেকে বনদস্যুদের ফেলে যাওয়া চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃরগামারি খাল সংলগ্ন এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে কোস্টগার্ড।
 
কোস্টগার্ডের অপারেশ কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, সুন্দরবনের মৃরগামারি খাল সংলগ্ন এলাকায় শনিবার নিয়মিত অভিযান চালানো হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা ওই স্থান থেকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে বনদস্যুদের ফেলে যাওয়া চারটি একনালা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি