ফুলবাড়িতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনাজপুরের ফুলবাড়িতে অভিযান চালিয়ে শাহাজাহান আলী টাইগার (৩০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় দিকে উপজেলার বাসুদেবপুর (পুরাতনবন্দর) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত শাহাজাহান আলী টাইগার একই গ্রামের জাইবার আলীর ছেলে।
 
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহাজাহান আলী টাইগাকে আটক করেছে। সে দীর্ঘদিন ধরে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ