ক্যাম্প ছেড়ে পালানো ১৬ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

ক্যাম্প ছেড়ে পালানো ১৬ রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানার পুলিশ। কুতুপালং, মধুরছড়া, জামতলী, ময়নাঘোনা, তাজনীমার খোলা, ক্যাম্পে বসবাস করা এসব রোহিঙ্গা মঙ্গলবার সকালে যাত্রীবাহী গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হচ্ছিল বলে তাদের স্বীকারোক্তিতে জানা গেছে। এসব রোহিঙ্গা সড়কের বেশ কয়েকটি চেকপোস্ট ফাঁকি দিয়ে মরিচ্যা যৌথ চেকপোস্টে পৌঁছলে সেখানে কর্তব্যরত জওয়ানেরা এসব রোহিঙ্গাকে শনাক্ত করে উখিয়া পুলিশের নিকট সোপর্দ করেন।

উখিয়া থানা অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, এসব রোহিঙ্গাকে স্ব-স্ব ক্যাম্প ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে।