সাভারে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূর নাম সালমা আক্তার (১৭)। আজ শনিবার সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।
পুলিশ জানায়, সকালে ওই গৃহবধূর নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন বিশ্বাস বলেন, নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/কেকে