লক্ষ্মীপুর পুলিশকে ৪৫ লাখ টাকার এ্যাম্বুলেন্স দিলেন শহীদ ইসলাম পাপুল

লক্ষ্মীপুর জেলা পুলিশের চিকিৎসা সহায়তার জন্য সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি এ্যাম্বুলেন্স দিয়েছে সেলিনা শহীদ ফাউন্ডেশন। সংগঠনটির চেয়্যারম্যান ও কুয়েত প্রবাসী ব্যবসায়ী কাজী শহীদ ইসলাম পাপুল শনিবার সকালে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের কাছে ৪৫ লাখ টাকা মূল্যের এ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির ও রায়পুর পৌর মেয়র হাজী ইসমাইল খোকন।
 
এ অনুষ্ঠানে পুলিশ সুপার মাহতাব উদ্দিন বলেন, বাংলাদেশে পুলিশের জন্য বেসরকারি কোন সেবা সংগঠনের এ ধরনের সহায়তা এই প্রথম। এর ফলে জেলার শত শত পুলিশ সদস্য চিকিৎসা ক্ষেত্রে আধুনিক সুবিধা পাবেন। আগে তারা অসুস্থ বা আহত হলে ভাড়া করা গাড়ি অথবা সিএনজি অটোরিকশায় হাসপাতালে নেওয়া হতো। 
IMG0
এ্যাম্বুলেন্স দাতা, কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও লীপুর-২ রায়পুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী শহীদ ইসলাম পাপুল জানান, এলাকার উন্নয়নে ব্যক্তিগত তহবিল থেকে শতকোটি টাকার প্রকল্প নিয়েছেন তিনি। যার অর্ধেকেরও বেশি এরমধ্যে শেষ হয়েছে। লাখো মানুষ এ সব প্রকল্পের সফল পাচ্ছে বলেও জানান তিনি।
 
ইত্তেফাক/এমআই